উবারের বিরুদ্ধে আদালতমুখী লন্ডনের ট্যাক্সি চালকরা

Share

অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ক্ষতিপূরণ দাবি করে উবারের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছে লন্ডনের হাজারো ট্যাক্সি চালকদের জোট৷

বিবিসি’র প্রতিবেদন বলছে, পরিকল্পিত এই মামলা সফল হলে লাখ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা গুণতে হবে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানটিকে৷

লন্ডনের ঐতিহ্যবাহী কালো ট্যাক্সি চালকের পক্ষ থেকে চলতি বছর উবার বিরোধী প্রচারণার অংশ এই মামলা৷ ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে উবার ব্যক্তিগত নিয়োগ নীতিমালা অনুসরণ করেনি বলে দাবি ট্যাক্সি চালক জোটের৷

এদিকে উবার দাবি করেছে, তারা বৈধ উপায়েই লন্ডনে সেবা দিচ্ছে এবং এই অভিযোগগুলো অযৌক্তিক৷

মামলাটি উপস্থাপন করবে আইনি প্রতিষ্ঠান মিশকন ডি রেয়া৷ ছয় বছর ধরে উবার লন্ডনে বেআইনিভাবে সেবা দিয়েছে বলে অভিযোগ জানাবে প্রতিষ্ঠানটি৷

লন্ডনের ট্যাক্সি নীতিমালা অনুযায়ী, মিনিক্যাবের জন্য গ্রাহককে একটি কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করতে হবে, তবে রাস্তাতেই কালো ক্যাব ভাড়া করা যাবে৷

মামলার দাবি, ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে উবার সরাসরি চালকদের মাধ্যমে গাড়ি ভাড়া নেওয়ার সুযোগ দিয়েছে, যা নীতিমালা পরিপন্থী৷

মামলা উপস্থাপনায় ট্যাক্সি চালকদের সঙ্গে কাজ করছে মামলা বিশেষজ্ঞ আরজিএল ম্যানেজমেন্টও৷ ইতোমধ্যেই চার হাজারের বেশি চালক এতে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি৷

আরও পাঁচ হাজার দুইশ’ নিবন্ধন প্রক্রিয়াধীন রয়েছে, প্রতিদিন অনুসন্ধান আসছে হাজারো৷ প্রায় ৩০ হাজার বৈধ চালককে মামলায় যোগ দেওয়ানোর উদ্দেশ্যে প্রচারণার লক্ষ্যে তহবিলও দেবে আইনি প্রতিষ্ঠানটি৷

ওই ছয় বছরের জন্য একজন পূর্ণকালীন চালক ২৫ হাজার পাউন্ড পর্যন্ত ক্ষতির দাবি জানাতে পারবেন৷ ২০২২ সালের প্রথম প্রান্তিকেই হাই কোর্টে মামলার লক্ষ্য রয়েছে এই জোটের৷

Related Articles

অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে গ্রিন লাইন কেন হয় ও সহজ সমাধান

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য স্ক্রিনে হঠাৎ করে একটি গ্রিন লাইন দেখা দেয়া বেশ...

ফেসবুক স্টোরি থেকে আয়ের সুযোগ

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে ফেসবুক। এখন থেকে পাবলিক...

হোয়াটসঅ্যাপে কল মার্জ করে প্রতারণা! সতর্ক থাকুন

জনপ্রিয় অনলাইন ম্যাসেজিং ও কলিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার জন্য প্রতিনিয়তই নতুন...

অনলাইনে আবেদন করে পুলিশ ভেরিফিকেশন ছাড়া ই-পাসপোর্ট পাবেন যেভাবে

বাংলাদেশে ই-পাসপোর্ট পরিষেবায় বাতিল করা হয়েছে পুলিশ ভেরিফিকেশন গত ১৮ ফেব্রুয়ারি পরিপত্র...