ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে রুশ বাহিনীর প্রবেশ

Share

ইউক্রেন জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলের ‍গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল নিপ্রোপেত্রোভস্কে রুশ সামরিক বাহিনী প্রবেশ করেছে। স্থানটিতে তারা শক্ত ঘাঁটি গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের ওই এলাকায় সক্রিয় সামরিক বাহিনীর কর্মকর্তা ভিক্টর ট্রেহুবভ বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেন। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চেষ্টার মধ্যে রাশিয়া অঞ্চলটি দখল নিল।

কয়েক মাস ধরে রাশিয়া নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একাংশ দখলের দাবি করলেও ইউক্রেন তা নিশ্চিত করেনি। গতকাল বুধবার ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ সেনার প্রবেশ ইউক্রেনের সামরিক বাহিনীর মনোবলে বড় আঘাত হানবে।

রুশ হামলায় তিনজন নিহত

গতকাল বুধবার ইউক্রেনজুড়ে রুশ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ সময় এক লাখের বেশি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এএফপি জানায়, রুশ বাহিনী ছয়টি অঞ্চলে জ্বালানি ও গ্যাস পরিবহন অবকাঠামোগত স্থাপনায় আক্রমণ করেছে। এটা শীত মৌসুমের প্রাক্কালে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ধ্বংস করার ইচ্ছাকৃত পদক্ষেপ, যাতে শীতল শরতের দিনে উষ্ণতার সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, দক্ষিণ খেরসন অঞ্চলের একটি খামার ভারী গোলাবর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দুই কর্মচারী নিহত হন। ওই আঞ্চলের প্রধান শহরে রাতভর হামলায় ৮১ বছরের এক বৃদ্ধা মারা গেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, পোলতাভা, সুমি ও চেরনিগিভ অঞ্চলে এক লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এক্ষুণি পুতিন-জেলেনস্কির বৈঠক হচ্ছে না

ক্রেমলিন গতকাল বুধবার বলেছে, ইউক্রেনে শান্তি রক্ষায় সেনা পাঠানোর যে পরিকল্পনা নিয়েছে ইউরোপের দেশগুলো, তারা তার বিরুদ্ধে। সেই সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে দ্রুত বৈঠক হওয়ার সম্ভবনা নেই বলেও জানিয়েছে ক্রেমলিন।

রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে যে কোনো চুক্তির অংশ হিসেবে সম্ভাব্য ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনীর বিষয়ে মস্কোর দৃষ্টিভঙ্গি জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এএফপিকে বলেন, ‘আমরা এ ধরনের আলোচনাকে নেতিবাচকভাবে দেখি।’

তিনি বলেন, ইউক্রেনে ন্যাটো দেশগুলোর সামরিক উপস্থিতি থেকে বিরত রাখার রাশিয়ার ইচ্ছাই এ সংঘাতের প্রাথমিক কারণগুলোর অন্যতম। এ কারণেই ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া সর্বাত্মক অভিযান শুরু করে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...